০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- Update Time : ০১:০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি মুদি দোকান ও একটি পান দোকান থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার পুরান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের আলমদিনা ভেরাইটিজ ষ্টোর থেকে ৫ হাজার ও নাম বিহীন একটি পানের দোকান থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল। এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্বনাথ থানার এসআই অরূপ সাগর ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ এর আওতায় ওই দু’টি ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।





























