জগন্নাথপুর পত্রিকায় সংবাদ প্রকাশের পর : বিশ্বনাথের রাস্তার কালভার্টের পরিদর্শনে এমপির প্রতিনিধি
- Update Time : ০৩:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর পত্রিকায় ‘বিশ্বনাথে রাস্তার মধ্যখানে কালর্ভাটের অভাবে দুর্ভাগে এলাকাবাসী’ শিরনামে সংবাদ প্রকাশিত হয়। জগন্নাথপুর পত্রিকা সহ দুটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খানের দৃষ্ঠি পড়ে। এ সংবাদ প্রকাশগুলো পর এমপির একটি প্রতিনিধিদল সেই রাস্তা ও সাঁকো ব্রীজ পরিদর্শনে যান। সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের নির্দেশে রাস্তায় কালভার্ট ও নদীর ওপর সেতু নেই সে স্থানগুলো পরিদর্শন করেছেন বলে এমপির প্রতিনিধিদল জানান। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন এমপির একান্ত সচিব কয়েছ মিয়া, সহকারি সচিব অসিত রঞ্জন দেব, সাংবাদিক শফিকুল ইসলাম সফিক ও স্থানীয় লোকজন। সংবাদ প্রকাশের পর রাস্তা ও সাঁকো ব্রীজ পরিদর্শনে যাওয়া স্থানীয় এলাকাবাসীও খুশি। তারা আশাবাদি খুব শিগগিরই রাস্তার মধ্যখানে কালর্ভাট ও কেশসা নদীর ওপর ব্রীজ নির্মাণ হবে। ব্রীজ ও কালভার্ট নির্মাণ হলে দুর্ভোগ লাঘব হবে এলাকাবাসীর এমটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
সংবাদ প্রকাশ হওয়ার পর এমপির নির্দেশে রাস্তা পরিদর্শনের যাওয়ার সত্যতা স্বীকার করে এমপির একান্ত সচিব কয়েছ মিয়া সাংবাদিকদের বলেন, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৭-৮ ও ৯নং ওয়ার্ডস্থ বিশ্বনাথ-রামপাশা সড়কের কাদিপুর-ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয় সংযোগ রাস্তার মধ্যখানে কালভার্টের জন্য মানুষের দুর্ভোগ হচ্ছে। রাস্তার মধ্যখানে কালভার্ট ও উপজেলার লামাকাজি ইউনিয়নের কেশসা নদীর ওপর ব্রীজ নির্মাণে প্রয়োজন বিষয়টি এমপি মহোদয়কে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।





























