জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে হারুনুর রশীদ
- Update Time : ০৬:০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের আসন্ন সম্মেলনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা অা.লীগের সাবেক সহ-সভাপতি অাওয়ামী লীগ নেতা অালহাজ্ব হারুনুর রশীদ।
১৯৭৫ সালের পরবর্তীতে আওয়ামীলীগ পরিবারের একজন সন্তান হিসেবে হারুনুর রশীদ স্কুল-কলেজ জীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং জাতীয় ও স্থানীয় নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের পক্ষে রাজনৈতিক কর্মসূচিসহ প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন। সাংগঠনিক ভাবে আওয়ামীলীগের রাজনীতি শুরু করেন। তিনি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবীতে আন্দোলন-সংগ্রাম করেন। তিনি জিয়াউর রহমান সরকার ও এরশাদ সরকার পতন সহ বিভিন্ন আন্দোলনে ভূমিকা রাখেন।
স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী অালহাজ্ব অাব্দুস সামাদ অাজাদের অনুসারী হয়ে অাওয়ামী লীগের তৃণমূল কর্মী থেকে রাজনীতিতে অংশ নিয়ে সামাদ অাজাদের অাদর্শ বুকে দারন করে অাজো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অাওয়ামী লীগকে শক্তিশালী করতে মাঠে কাজ করে যাচ্ছে।
নিজ ইউনিয়ন ও উপজেলাবাসীর বিভিন্ন উন্নয়নমুল দাবি-দাওয়া নিয়ে সব সময় অান্দোলন সংগ্রামে প্রথম সারির নেতা হিসেবে সর্ব মহলে পরিচিত অাওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ।
অাওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান চিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি চিলেন, উপজেলাবাসীর উন্নয়নে বিভিন্ন সামাজিক সংঘ-সমিতি, শিক্ষা- প্রতিষ্ঠানের সাথে জড়িত।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে আলহাজ্ব হারুনুর রশীদ সভাপতি হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন। উপজেলার তৃণমূল নেতাকর্মীরা এবারের কাউন্সিলে মুজিব অাদর্শের পরিক্ষিত সৈনিক অা.লীগ পরিবারের সন্তান মাঠের ত্যাগী নেতা হারুনুর রশীদকে সভাপতি হিসেবে মূল্যায়ন করার জন্য দলের সর্ব মহলের নেতাকর্মীর প্রতি জোড় দাবি জানান।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে আলহাজ্ব হারুনুর রশীদ সভাপতি হিসেবে আওয়ামী লীগের সকল নেতাকর্মীর দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
অা.লীগ নেতা হারুনুর রশীদের গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বড় বাড়ি। তিনি সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হাবিবুর রহমানের বড় ছেলে।





























