০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুহিবুর রহমান মানিক এমপি
- Update Time : ০১:০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বুধবার (৬ নভেম্বর) বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ অাসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সিলেট বিভাগের এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, ছাতক উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন।





























