১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথ সদর ইউনিয়নে ১২০০ ভোটারের হালনাগাদ
- Update Time : ০৭:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: দুইদিন ব্যাপী ভোটার হালনাগাদের প্রথম দিনে বিশ্বনাথ সদর ইউনিয়নের ৪,৫,৬,৭ ও ৮ নং ওয়ার্ডের ১২০০ ভোটার হালনাগাদ করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
জানাগেছে, ৫টি ওর্য়াডের ১৮০০ ভোটারের তথ্য সংগ্রহ করেন তথ্যসংগ্রহকারীরা। এরমধ্যে আজ সোমবার ১২০০ জনের ভোটার হালনাগাদ হয়েছে এবং আগামীকাল বাকী ৬০০ ভোটারের হালনাগাদ করা হবে।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক বলেন, আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ১২০০ ভোটারের হালনাগাদ সম্পন্ন হয়েছে এবং আগামীকাল বাকী ৬০০ ভোটারের হালনাগাদ সম্পন্ন হবে। তিনি সবাইকে নির্দিষ্ট সময়ে কুপনসহ উপস্থিত হওয়ার জন্য আহবান জানান।





























