অন্যকে ফাঁসাতে মুক্তিযোদ্ধা স্বামীকে হত্যা করে নিজেই আটক পাষান্ড স্ত্রী আছিয়া বেগম
- Update Time : ০৯:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হারুন অর রশিদ, দোয়ারাবাজার :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সুলতান পুর গ্রামের মৃত মোসলিম আলীর পুত্র মুক্তিযোদ্ধা আব্দুল বারিক। রোববার (৩ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সুলতান পুর গ্রামে মুক্তিযোদ্ধার নিজ বসত ঘরে তার স্ত্রী নির্মম ভাবে অসুস্থ্য মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে শাফল দিয়ে আঘাত করে মেরে ফেলে। পরে মৃত্যু আব্দুল বারিককে নিয়া দোয়ারাবাজার থানায় আসে তার স্ত্রী ও ছেলে। থানা থেকে মুক্তিযোদ্ধার লাশ দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডা. মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে মৃত ঘোষনা করে। এসময় দোয়ারাবাজার থানা পুলিশ নিহতের ছেলে মিলন মিয়া ও স্ত্রী আছিয়া খাতুনকে জিঙ্গাসাবাদের জন্য থানায় রেখে যান। ঘটনা স্থল পরিদর্শন করেন দোয়ারাবাজার থানার (ভারপাপ্ত) কর্মকর্তা ওসি আবুল হাসেম, ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) মিজানুর রহমান।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় পুর্ব সত্রুতার জের ধরে অন্যকে ফাঁসাতেই ঘটনার সুত্রপাতঃ ২০১৭ সালে আফিজ আলীকে হত্যা করে মুক্তিযোদ্ধার বড় ছেলে সাবাজ আলী সে এখনো জেলে রয়েছে। ওই ঘটনাকে ঢাকা দিতেই পরিকল্পিত ভাবে মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে হত্যা করে তারই সহধর্মীনি স্ত্রী আছিয়া বেগম। তবে পারিবারিক ভাবে মুক্তিযোদ্ধার বড় মেয়ে ও ছেলে মিলন মিয়া জানায়, পুর্ব সত্রুতার জের দরে তার বাবা মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে হত্যা করেছে একই গ্রামের মৃত আসিক মিয়ার ছেলে
কালাশাহ, রফিজ আলীর ছেলে রকিব মিয়া, মানিক উল্লার ছেলে হান্নান ও তার স্ত্রী মিনারা বেগম।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, বিষয়টি অত্যন্ত কঠোর মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে মারার সব তথ্য পেয়েছি। যে বা যারাই আর যত শক্তিশালী হউক তাকে গ্রফতার করা হবে। জিঙ্গাসাবাদের জন্য ছেলে ও স্ত্রীকে থানায় রাখা হয়েছে।





























