০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট যুবদলের আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে মিছিল

  • Update Time : ০১:০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও মহানগর যুবদলের আহবায়ক নজীবুর রহমান নজীবের নেতৃত্বে নগরীতে স্বাগত মিছিল বের করা হয়। শুক্রবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টপয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। মিছিল শতশত নেতাকর্মী অংশ নেন।

মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেক ও জেলা সদস্য সচিব মকসুদ আহমদের যৌথ পরিচালনায় পরিচালনায় সমাবেশে সভাপতির বক্তব্যে নজীবুর রহমান নজীব বলেন, দেশের চরম ক্রান্তিলগ্নে দীর্ঘ প্রতিক্ষার পর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় দুই বছর অন্যায়ভাবে কারান্তরীন। তাকে সুষ্ঠু চিকিৎসা না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী সরকার। দেশের প্রতিটি সেক্টর আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশের মানুষকে আওয়ামী সরকারের মৃত্যুকূপ থেকে বাঁচাতে জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

তিনি আরো বলেন, আমরা চ্যালেঞ্জ নিয়ে বলতেছি, সেইদিন বেশি দূরে নয়, বিজয়ের পতাকা উড়বেই। বেগম খালেদা জিয়ার কাছে সন্ত্রাস ও দুর্নীতিতে রেকর্ড সৃষ্টিকারী আওয়ামী সরকারের পতনের ভিত সিলেট থেকেই শুরু হবে ইনশাআল­াহ। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য এডভোকেট মমিনুল ইসলাম মুমিন, আখতার আহমদ,আশরাফ উদ্দিন ফরহাদ, সাইদ আহমদ, সাহেদ আহমদ চমন এবং মহানগর সদস্য আনোয়ার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, সাহিবুর রহমান সুজান, রুহুল কুদ্দুছ চৌধুরী হামজা, লুতফুর রহমান প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট যুবদলের আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে মিছিল

Update Time : ০১:০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯