০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলাজুড়েই তোলপাড়! ছাতকে লাফার্জ হোলসিম বাংলাদেশ কোম্পানীর সিইও সহ ৯জন কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা
- Update Time : ১০:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে লাফার্জ হোলসিম বাংলাদেশ কোম্পানীর সিও সহ ৯ কর্মকর্তার বিরুদ্ধে চট্রগ্রাম ২য় শ্রম আদালতে ফৌজদারী কার্যবিদি আইনে তাদের বিরুদ্ধে শ্রমিক নেতা খালেদ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। গত বধুবার লাফার্জ হোলসিম বাংলাদেশ কোম্পানীর সিও মিঃ রাজেশ কে সোরানা, সিইও, মিঃ ইয়ং রে কিম, ইন্ডাষ্টিয়াল ডাইরেক্টর, কাজী মিজানুর রহমান, লিগ্যাল এন্ড এইচ আর ডাইরেক্টর, শেখ সোরাইয়া আক্তার, সিনিয়র এক্সিকিউটিভ এন্ড কোম্পানী সেক্রেটারী, মিঃ হারপাল সিং, প্লান্ট ম্যানেজার,এনামুল হক প্লান্ট এডমিন এন্ড এইচ আর ম্যানেজার,মিঃ অরুন কুমার সাহা,প্লান্ট অপারেশন ম্যানেজার, শেখ ইয়াকুব আলী, প্লান্ট এডমিন এ্যাসিসটেন্ট ম্যানেজার, নাজমুল হোসাইন, প্লান্ট সিকিউরিটি এন্ড রিস্ক এ্যাসিসটেন্ট ম্যানেজারসহ ৯ কর্মকর্তার বিরুদ্ধে চট্রগ্রাম ২য় শ্রম আদালতে তার নাম উল্লেখ্য করে ফৌজদারী কার্যবিধি আইনে মামলা দায়ের করেন।
জানাযায়, শ্রম আদালত থেকে শুরু করে মহামান্য সুপ্রিম কৌর্টের পুর্নাঙ্গ বেন্ঝ পর্যন্ত শ্রমিকদের বেতন ভাতা সহ যাবতীয় সুবিদা পুর্বের ন্যায় বহাল রাখার আদেশ দেন। কিন্তু মহামান্য সুপ্রিম কৌর্টের আদেশ দীর্ঘ প্রায় ১৮ মাস অতিবাহিত হলে ও লাফার্জ কর্তৃপক্ষ তা পালন না করায় এ মামলা দায়ের করেন শ্রমিকদের পক্ষে লাফার্জের পরিবহন শ্রমিক নেতা এম এইচ খালেদ মিয়া বাদী হয়ে তাদের নামে এ মামলা করে। এ মামলার আসামীদের নামে শ্রম আদালত সমনকারি করে। মামলা নং ১৪/২০১৯ ইং আগামী ১৮নভেম্বর শশরিলে হাজির থাকার জন সমন জারি করেন শ্রম আদালত। আদালত তাদের নামে ফৌজদারী কার্যবিধি আইনে ২৯২/২৯৩/৩০৩/৩০৭/ ধারা সমন জারি করেন আদালত। এ মামলা ঘটনায় জেলাজুড়েই ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
এব্যাপারে শ্রমিক নেতা খালেদ মিয়া গনমাধ্যমকে জানান, একেক করে নয়টি আদেশ শ্রমিকদের পক্ষে হলে ও তা কর্তৃপক্ষ বাস্তবায়ন না করে নানা ধরনের ভয়ভীতি হামলা মামলা হুমকি নানা বাহানা করে যাচ্ছে। সে আরো জানান শ্রমিক হয়রানি, পরিবেশ নষ্ট করে আদালতে আদেশ না মানায় তাদের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা করে শ্রমিকদের ন্যায় অধিকার আদায়ের জন্য আইনি লড়াই করে আইনের মাধ্যমে তা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাব অসহায় শ্রমিকদের কে যেভাবে হয়রানী করা হচ্ছে তাতে এখন মামলা করা ছাড়া উপায় নেই। তারা ইচ্ছ করলে মামলা নিষপত্তি না হওয়া পর্যন্ত কাজ ও বেতন ভাতা প্রদান করার জন্য আদালত একাধিকবার এ আদেশ দেন। তারা এসব আদেশ না মানায় শ্রম আদালতে ৯জন কর্মকর্তার নাম উল্লেখ্য মামলা করেছি।





























