দোয়ারায় পানি ও স্যানিটেশন বিষয়ক অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
- Update Time : ০৮:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হারুন অর রশিদ, দোয়ারাবাজার ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জিওবি ইউনিসেফের আসোয়া টু এর পানি ও স্যানিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জিওবি ইউনিসেফের অর্থায়নে প্র্যাক্ট্রিক্যাল একশান বাংলাদেশ এর কারিগরি সহায়তা ভার্কের আসোয়া টু প্রকল্পের বাস্তবায়নে অবহিত করণ পানি ও স্যানিটেশন বিষয়ের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে কমিউনিটি ডেভেলেপমেন্ট অফিসার মহিদুল ইসলাম পিকে এর উপস্থাপনয় উক্ত অবহিত করন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধা ডা. আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন ভার্কের প্রকল্প প্রকৌশলী ঢাকা মো.মমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, ইউনিসেফ সিলেট ওয়াটার স্যানিটেশন এবং হাইজিন অফিসার মো. কামরুল আলম, প্র্যাক্ট্রিক্যাল একশান প্রোগ্রাম ম্যানেজার নেহাল আজমল মুহি, আসোয়া টুএর প্রকল্প সমন্নন কারী (ভার্ক) মো. কামরুজ্জামান, ভার্কের এলাকা সমন্নয় কারী শান্ত শিব রায় প্রমুখ।





























