দোয়ারাবাজারে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিত করণ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হারুন অর রশিদ, দোয়ারাবাজার :: দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও সুনামগঞ্জ তথ্য কমিশনের ব্যবস্থাপনায়
তথ্য জানা তথ্য দেওয়া সকলের তথ্য অধিকার বিষয়ক জন অবহিত করণ সভা সুনামগঞ্জের দোয়ারাবাজারে অনুষ্টিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লার পরিচালনায় সহকারি পরিচালক তথ্য কমিশনার শাহাদাৎ হোসাইন তথ্য ও তথ্য অধিকার আইন ২০০৯ উপলক্ষে বিবরণ তুলে ধরেন।
এসময় তিনি বলেন, প্রজাতন্ত্রের সকল নাগরিক তথ্য পাওয়া ও তথ্য জানার অধিকার আছে। কেউ তথ্য গোপন করতে পারবে না, তথ্য পাওয়ার জন্য নিদিষ্ট্য ফরমে আবেদনের ২০ দিনের মধ্যে তথ্য দিতে হবে। যথা সময়ে তথ্য না দিলে কারণ দর্শাতে হবে। অন্যথায় আবেদন কারী উধর্বতন কতৃপক্ষের নিকট আপিল করতে পারবেন। এই আইন অমান্য কারীকে নগদ টাকা জরিমানা সহ বিভাগীয় শাস্তির ব্যবস্থা রয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ থাকতে হবে। আপনারা আমার পাশে থাকলে কেউ ফাঁকি বাঁজি করতে পারবে না। আপনাদের অধিকার ফিরে পাবেন।
সহকারি পরিচালক তথ্য কমিশন শাহাদাৎ হোসাইন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, প্রকৌশলী আব্দুল হালিম বীর প্রতিক, আব্দুল মজিদ বীরপ্রতিক,
লক্ষিপুর ও সুরমা ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী পান্ডার গাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল কাহির, শিক্ষা অফিসার পপঞ্চানন কুমার সানা, স্বাস্থ্য ও প,প কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, খাদ্য পরিদর্শক আহসান হাবিব, সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী হরজিত সরকার, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, ভারপাপ্ত মৎস্য কর্মকর্তা
নির্বাচন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আক্কাছ আলী। এসময় উপস্থিত ছিলেন সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারি ইউনিয়ন পরিষদ ও শিক্ষক নেতারা।





























