গোয়াইনঘাটে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
- Update Time : ০৭:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপিত হয়েছে। শনিবার বিকেলে গোয়াইনঘাট সার্কেল’র জৈষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলামের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় উপজেলা প্রাঙ্গনে এসে গোয়াইনঘাট উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। পরে আলোচনা সভায় থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় এবং এসআই মুহিবুর রহমানের যৌথ পরিচালনায় আলোচনা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলার আহ্বায়ক লুৎফুর রহমান লেবু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল হক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ইউপি চেয়াম্যান এস কামরুল হাসান আমিরুল, মাহবুব আহমদ, শাহাব উদ্দিন শিহাব, আবুল খয়ের, কুতুব উদ্দিন,কমিউনিটি পুলিশিং সেক্টর পরিবহন’র সভাপতি ফয়জুল ইসলাম খান। উপজেলা যুবলীগ নেতা তাজ উদ্দিন, জহির উদ্দিন,যুবলীগ নেতা ফয়জুর রহমান প্রমূখ। উল্লেখ্য অনুষ্ঠানে থানা পুলিশের বিভিন্ন স্থরে কর্মরত অর্ধশত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





























