১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে দুই পক্ষের সংর্ঘষের ঘটনায় মামলা, গ্রেফতার ২

  • Update Time : ০৩:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধদের জের ধরে দুই পক্ষের সংর্ঘষের ঘটনায় এক পক্ষ থানায় মামলা দায়ের করেছে। (২৫ অক্টোবর) শুক্রবার রাতে উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত মখন আলীর ছেলে আহত তাজ উদ্দিন বাদি হয়ে ১১জনের নাম উল্লেখ করে ও আরও ১০-১২জনকে অজ্ঞাত আসামি রেখে এ মামলা দায়ের করেন। মামলা নং ১৮।
মামলার অভিযুক্তরা হলেন-উপজেলার দুর্লভপুর গ্রামের এতিম উল্লার ছেলে ছবির আহমদ (৩৩) আমির আলী (৩৫), একই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আছকর আলী (৩৬), আখলুছ আলী (৩৮), আপ্তাব আলীর ছেলে ইন্তাজ আলী (৫২), ইন্তাজ আলীর ছেলে আবদুস সামাদ (২৬), সোনা উল্লার ছেলে ওয়াহিদ আলী (২৮), মৃত মনা উল্লার ছেলে বক্কর মিয়া (২৮), মৃত ইছাক আলীর ছেলে আলা উদ্দিন (৫৫), ইমাম উদ্দিন (৩৮) ও আবদুর রউফের ছেলে আবদুল কাইয়ুম (২৮)। মামলার দায়েরের পরপরই পুলিশ শুক্রবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ওই মামলার দুই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত এতিম উল্লাহর ছেলে আমির আলী (৩৫) একই গ্রামের আবদুর রউফের ছেলে আবদুল কাইয়ুম (২৮)। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করে পুলিশ।
মামলা দায়ের ও দুই আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, মামলার অপর আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে গত মঙ্গলবার সকালে উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত মখন আলীর ছেলে তাজ উদ্দিন ও মৃত আঞ্জব আলীর ছেলে সোনা উল্লাহ পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৮ জন আহত হন। এরই মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে দুই পক্ষের সংর্ঘষের ঘটনায় মামলা, গ্রেফতার ২

Update Time : ০৩:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯