দক্ষিণ সুনামগঞ্জের হরিপুর গ্রামে হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামী গ্রেফতার
- Update Time : ০৭:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে আনোয়ারা বেগম হত্যাকান্ডের ঘটনায় জড়িত মূল আসামীদেরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের পুলিশ পুরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদারের নেতৃত্বে ও এএসআই জাহাঙ্গীর আলম ভূইয়া সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকা ও সুনামগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় সুনামগঞ্জ সদর থানা এলাকার জয়নগর বাজার এলাকা হইতে পলাতক আসামীদের গ্রেফতার করে থানা পুলিশ।
আটককৃতরা হলো-হরিপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র তালেব আলী(৬০), একই গ্রামের মৃত শের আলীর ছেলে শাহাব উদ্দিন (২৫), মৃত আব্দুল মতলিবের ছেলে জামাল উদ্দিন (৪৫), মৃত মনফর আলীর ছেলে আতিকুর রহমান (৩৪) ও আব্দুল জলিলের পুত্র মুসলিম উদ্দিন (৩০)। শনিবার বিকেলে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের আব্দুর রহমান ফকির গংদের সাথে একই গ্রামের তালেব আলীগংদের মধ্যে গ্রাম্য পতিত খাসজমি নিয়া বিরোধ চলে আসছিল। এ নিয়া দুপক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও বিরোধ নিয়ে গত ২ সেপ্টেম্বর সকাল ১০ টায় উভয় পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ হলে আব্দুর রহমান ফকির গংদের পক্ষে মৃত ফয়জুর রহমানের স্ত্রী আনোয়ার বেগম ঘটনাস্থলে নিহত হন। উক্ত হত্যাকান্ডের ঘটনায় মামলা রুজু হলে উল্লেখিত মামলায় আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





























