০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানী মেডিকেল হাসপাতালে নবজাতক রেখে উদাও পিতা!
- Update Time : ০৬:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ আনার কথা বলে নবজাতক মেয়ে সন্তানকে রেখে উদাও হয়ে গেছেন এক পিতা। ভর্তি করানোর দুই দিন হয়ে গেলেও এখন পর্যন্ত নবজাজকের কোন অভিভাবকের খোঁজ মিলে নি। শনিবার (৫ অক্টোবর) বিকেলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ভর্তি রেজিস্টার অনুযায়ি গত বুধবার (৩ অক্টোবর) রাত ৯টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর ৫ম তলায় কে ভর্তি করানো হয় ওই নবজাতককে। যার নাম সূর্বনা, বয়স: ৫ দিন পিতাঃআনোয়ার আলী, ঠিকানাঃ তাঁতী পাড়া। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।





























