মাদক ব্যবসায়ী ও ভূয়া সনদে শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন
- Update Time : ০৪:৪৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: মাদক ব্যবসায়ী ও ভূয়া সনদে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে আজ শনিবার (৫ অক্টোবর) সিলেটের বিশ্বনাথে স্থানীয় ‘বাসিয়া সেতুর ওপর’ মানববন্ধন করেছেন সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থা। সংস্থার আহবায়ক মো. ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় মানববন্ধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, শ্রমিক লীগ নেতা শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা সিতার মিয়া, মুহিবুর রহমান সুইট, শিক্ষক বাবুল কান্তি দাস মেঘল, সিরাজ আলী, আব্দুল মজিদ, আব্দুল জাকির, শাহিন আহমদ, আলতাবুর রহমান, ডাকসুর সদস্য মোজাহিদুল ইসলাম হিমেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, লেখক আবু বক্কর মো. খোকন, সংগঠক মিজানুর রহমান মিজান, শেখ ফজর রহমান, সাজিদুর রহমান সুহেল, আব্দুল কাইয়ুম, শাহ নিজাম, এসপি সেবু, জসিম উদ্দিন, বকুল আহমদ, রাসেল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য মো. আবুল কাশেম, সাংবাদিক আশিক আলী, যুবলীগ নেতা জাবেদ আহমদ, সংগঠক সিরাজুল ইসলাম, পারভেজ আহমদ মোহন, আবিদ উদ্দিন নিজাম, রুহেল খান, আরকুম আলী, আনোয়ার আলী, লোকমান হোসেন,সায়েস্থা মিয়া, আবু সুফিয়ান, ইছরাব আলী, নাঈম আহমদ, সাইদুর রহমান রাজু, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভূয়া সনদে বিভিন্ন জেলার লোকজন প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে নিয়োগ নিচ্ছেন। তাদের বাদ দিয়ে স্থানীয় মেধাবী লোকজনদের সহকারি শিক্ষক পদে নিয়োগ দিতে হবে। এদিকে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্থি দিতে প্রশাসনের প্রতি জোরদাবী জানান নেতৃবৃন্দ।





























