০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

  • Update Time : ০৬:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

হারুন অর রশিদ, দোয়ারাবাজার :: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে গরু পাচারকারী নজরুল ইসলাম (৩৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। ভোর রাতে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশ আসার পথে ভারতের অভ্যন্তরে রংলাই(মডং) এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশী গরু পাচারকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েন।

স্থানীয়  সূত্রে জানা যায়, নজরুল ইসলাম সহ ৩ জন গরু চোরাকারবারী দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের রংলাই(মডং) এলাকায় প্রবেশ করে বুধবার  ভোরে ১০ টি গরু নিয়ে বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে নজরুল ইসলাম এর মাথায়, পিঠে  ও পায়ে গুলিবিদ্ধ হয় এবং অন্য দুইজন পালিয়ে যায়। আহত নজরুল দৌড়ে  বাংলাদেশে প্রবেশ করে। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার উদ্দ্যেশ্যে রওয়ানা দিয়েছে।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার ভোরে ভারতের অভ্যন্তরে নজরুল গুলি বিদ্ধ হয়ে দৌড়ে বাংলাদেশে প্রবেশ করলে তার নিজস্ব লোকজন তাকে মেডিকেলে নিয়ে যান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দোয়ারায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

Update Time : ০৬:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯