০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ২৬টি মন্ডপের মধ্যে ১২টি ঝুঁকিপূর্ণ

  • Update Time : ০১:১৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা প্রতিবছরের ন্যায় এবারেও উৎসবের আমেজ নিয়ে সিলেটের বিশ্বনাথে ২৬টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সার্বজননী ২১টি মন্ডপ ও ব্যক্তিগত ৫টি মন্ডপ রয়েছে। পূজা মন্ডপের মধ্যে অধিক ঝুকিপূর্ণ ৪টি আর ঝুঁকি পূর্ণ ৮টি হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। সার্বক্ষনিক মাঠে থাকবে মোবাইল টিম। এ উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামী ৪ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পূজার ৬দিন বাকি থাকায় মন্ডপগুলোকে শেষ প্রস্তুতির কাজ সেরে নিচ্ছেন সকলেই।

এদিকে, সনাতন ধর্মবলম্বীদের ধর্মীয় প্রধান উৎসব দুর্গাপূজা সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ ও উপজেলা প্রশাসন উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।

পুলিশ প্রশাসনের তালিকা অনুযায়ী অধিক ঝুকিপূর্ণ পূজা মন্ডপগুলো হলো-অধিক ঝুঁকিতে থাকা মন্ডপগুলো হচ্ছে, বিশ্বনাথ পুরান বাজার পূজা উদযাপন পরিষদ, দিঘলী শিব ও দুর্গাবাড়ি মন্দির, কালিগঞ্জ বাজারের কালিবাড়ি মন্দির এবং বৈরাগী বাজারের শ্রীশ্রী বৃন্দাবন জিউর আশ্রম।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ বলেন, সার্বজনীন ২১টি ও ব্যক্তিগত ৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পূজা পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, ঝুঁকিপূর্ণ মন্ডপে পুলিশের নজরধারী ও প্রতিটি পূজা মন্ডপগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। পূজা মন্ডপগুলোতে যারা বিশৃংঙ্খলা সৃষ্টি করা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ২৬টি মন্ডপের মধ্যে ১২টি ঝুঁকিপূর্ণ

Update Time : ০১:১৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯