গোয়াইনঘাটে মাদক ও দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল
- Update Time : ০৭:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী চলমান মাদক ও দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে সিলেটের গোয়াইনঘাটে ছাত্রলীগের মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার নব গঠিত জাফলং ছাত্রলীগের উদ্যোগে জাফলং বাজার থেকে মিছিলটি বের হয়ে জাফলংয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় এসে মিলিত হয়।
এরপর আলোচনা সভায় জাফলং ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির রহমান সাজনের পরিচালনায় অনুষ্ঠিত অালোচনা সভায় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সোহেল আহমদ, মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জুয়েল আরমান, জাফলং ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আহমেদ আব্দুল্লাহ, সহ সভাপতি জয়েল আহমেদ, ওয়াহিদ মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাজিদ, কাওয়ার আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাশেদ আলম রাজ্জাক প্রমুখ





























