অাজ সিলেটে আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা
- Update Time : ০৩:০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আজ। আওয়ামী লীগের জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক স্মরণে শোকসভায় যোগ দিতে তাঁরা আসছেন। অাজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে এ শোকসভা অনুষ্ঠিত হবে।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান।





























