১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর বাজারে চুরি-ছিনতাই এবং অপরাধীকে সনাক্ত করতে বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের চলছে অালোচনা

  • Update Time : ০১:৪৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজার থেকে চুরি-ছিনতাই’সহ বিভিন্ন প্রকারের অপরাধ দূর করে এক নিরাপদ জনপদ গড়ে তোলার লক্ষে জগন্নাথপুর বাজারের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের দাবি দীর্ঘদিন ধরে ফেসবুকে চলছে। অবশেষে জগন্নাথপুর বাজারকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য জগন্নাথপুর থানার উপ পরির্দশক আফসার আহমদ প্রচারনা শুরু করলে, প্রবাসী সহ জগন্নাথপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বাগতম জানান। জগন্নাথপুর থানার উপ পরিদর্শক আফসার আহমদ রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম তাঁর নিজ ফেসবুক আইডিতে ‘দৃষ্টি আকর্ষন’ শিরোনামে একটি পোষ্ট আপলোড করেন। এতে তিনি লিখেন, জগন্নাথপুর পৌরসভা ও জগন্নাথপুর থানা প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুর বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য প্রাথমিকভাবে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এজন্যে বাজারের সকল ব্যবসায়ী, জনপ্রতিনিধি, বাজার কমিটি ও সংশিষ্ট সকলের সহযোগিতা ও সুচিন্তিত মতামতসহ পরামর্শ প্রদানে আহবান জানানো হয়।

জানাগেছে, জগন্নাথপুর বাজারে চুরি-ছিনতাই’সহ বিভিন্ন প্রকারের অপরাধ দূর করে এক নিরাপদ জনপদ গড়ে তোলার লক্ষে এবং অপরাধীকে সনাক্ত করতে জগন্নাথপুর বাজারের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেন বাজার বিট’এর দায়িত্বেথাকা জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক আফসার আহমদ। সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে গত কয়েকদিন ধরে তিনি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। এতে সাড়াও মিলছে। চুরি-ছিনতাই সহ বিভিন্ন প্রকারের অপরাধ দূর করতে এবং অপরাধীকে সনাক্ত করতে, সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি এখন সবার মুখে মুখে চলছে অালোচনায়।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আফসার আহমদ জানান, জগন্নাথপুর পৌরসভার ও থানার সহযোগিতায় জগন্নাথপুর বাজারকে সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। এবিষয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর পেশার নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময়সভা করার প্রস্তুুতি চলছে। ব্যবসায়ী ও পৌরসভার অর্থায়নে যদি বাজারটি সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসা যায়, তাহলে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা বানিজ্য করতে পারবেন। পাশাপাশি চুরিসহ বিভিন্ন অপরাধমূল ঘটনা রোধ হবে। তিনি বলেন, বাজার বিট এর দায়িত্ব পাওয়ার পর থেকে বাজারটি সিসি ক্যামেরায় আওতায় কিভাবে নিয়ে আসা যায় এ নিয়ে ভাবনা থেকেই উদ্যোগ। আশা করছি সবাই সহযোগিতা পাওয়া গেলে জগন্নাথপুর বাজারটি সিসি ক্যামেরার আওতায় আসবে।

জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বাজারে চুরি হওয়ায় ব্যবসায়ি সহ বাজারে অাসা ক্রেতাদের মধ্যে চুুুুরির অাতংক ভাড়ছে। এসব চুরি-ছিনতাই এবং অপরাধীকে সনাক্ত করতে বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের বিকল্প নেই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর বাজারে চুরি-ছিনতাই এবং অপরাধীকে সনাক্ত করতে বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের চলছে অালোচনা

Update Time : ০১:৪৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯