বিশ্বনাথে মরহুম হাজী ইসকন্দর আলী ফাউন্ডেশনের দু’দিন ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী সম্পন্ন
- Update Time : ১০:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: ‘গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ‘হাজী ইসকন্দর আলী ফাউন্ডেশন’র উদ্যোগে ২ দিনব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শনিবার সম্পন্ন হয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো নানান প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে।
বৃক্ষ রোপন কর্মসূচীর সমাপনী দিনে (শনিবার) উপজেলার চাউলধনী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপন করেন ‘মরহুম হাজী ইসকন্দর আলীর ফাউন্ডেশন’র চেয়ারম্যান শাহ আবদুল রব গৌছ। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার আবদুল মজিদ, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলতাফ হোসেন, নাসির উদ্দিন, আনহার আলী, তাফাজ্জুল হোসেন, শফিক আহমদ পিয়ার, আবদুল্লাহ মাসুদ, ফাউন্ডেশনের সদস্য শাহ আশরাফ মিয়া, শাহ তোফায়েল আহমেদ শাকিল, শাহ ছায়েদ মিয়া, শাহ আনছার মিয়া, শাহ আফছার মিয়া, শাহ লোকমান মিয়া, শাহ রায়হান মিয়া, শাহ জুনেদ মিয়া, মালিক খান প্রমুখসহ।





























