০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ২ বিএনপি নেতা নিখোঁজ

  • Update Time : ১০:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক সাথে ২ বিএনপি নেতা গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে তাদের পরিবারে আতঙ্ক ও এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নিখোঁজ বিএনপি নেতারা হলেন জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত মন্তাজ উল্লার ছেলে বিএনপির সহযোগী সংগঠন উপজেলা যুবদল নেতা আনছার মিয়া ও টিয়ারগাঁও গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস শহীদ।
তাদের পারিবারিক সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নবীগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে মোটরসাইকেল যোগে আনছার ও শহীদ বাড়ি থেকে বের হয়ে যান। পরে তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অবশেষে অনেক চেষ্টা করেও তাঁদের সন্ধান না পাওয়ায় আনছার মিয়ার ভাগ্নে মুহিত মিয়া বাদী হয়ে ৪ সেপ্টেম্বর বুধবার জগন্নাথপুর থানায় নিখোঁজ জিডি করেন। জিডি নং-১৯৭। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান পিপিএম বলেন, নিখোঁজদের সন্ধানের চেষ্টা চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ২ বিএনপি নেতা নিখোঁজ

Update Time : ১০:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯