০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে আল-হেরা শপিং সিটি মার্কেটে দোকান চুরি

  • Update Time : ০৬:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ আল-হেরা শপিং সিটির নিচতলায় জুয়েল মোবাইল গার্ডেন চুরি সংগঠিত হয়েছে। এতে প্রায় কয়েক লাখ টাকার মোবাইল সেটসহ মালামাল চুরেরদল নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। মার্কেটে নৈশপ্রহরী থাকার পরও দোকানঘর চুরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নানান কৌতুল সৃষ্টি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জানাগেছে, উপজেলা সদরের পুরান বাজারস্থ আল-হেরা শপি সিটির নিচতলায় অবস্থিত জুয়েল মোবাইল গার্ডেন রয়েছে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে দোকান ঘরের মালিক ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। (৪ সেপ্টেবর) বুধবার সকালে তিনি মার্কেটে দোকানঘর খুলে দেখতে পান দোকান ঘরের পিছনের দেয়াল ভাঙ্গা এবং মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। ধারনা করা হচ্ছে দোকান ঘরের পিছনের দেয়াল ভেঙে চুরেরদল ভিতরে প্রবেশ করে। দোকান ঘরে থাকা, নগদ টাকা, দামী মোবাইল সেটসহ মালামাল চুরেরদল নিয়ে যায়। এতে দোকান মালিকের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এব্যাপারে জুয়েল মোবাইল গার্ডেনের পরিচালক জুয়েল মিয়া বলেন, মঙ্গলবার রাতে ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যাই। কিন্তু বুধবার সকালে দোকানঘর খুলে এসে দেখতে পাই দোকান ঘরের পিছনের দেয়াল কিছুটা ভাঙ্গা এবং মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।

তিনি বলেন, দোকানে থাকা নগদ ১লাখ ৫৩ হাজার টাকা, বিদেশী দুইশত পাউন্ড, বেশ কয়েকটি দামি মোবাইল সেটসহ মালামাল চুরেরদল নিয়ে যায়। এতে ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে আল-হেরা শপিং সিটি মার্কেটে দোকান চুরি

Update Time : ০৬:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯