বিশ্বনাথে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩
- Update Time : ০১:৫৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ আগস্ট ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে জমি-জামা বিরোধীদের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অনন্ত ৩জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার দতা কালিশাই গ্রামের হোসাইন আহমদ ও এলাইছ মিয়ার লোকজনের মধ্যে এঘটনা ঘটে। আহতরা হলেন-হোসাইন আহমদের পক্ষে তার পিতা তারিফ উল্লা (৭০), ইলাইছ মিয়া পক্ষে তার স্ত্রী রাজনা বেগম (২৯), মেয়ে সাহিমা বেগম (৯)। গুরুতর আহত অবস্থায় তারিফ উল্লাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সংঘর্ষের খবর পেয়ে বিশ্বনাথ থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানাগেছে, উপজেলার দতাকালিশাই গ্রামের হোসাইন আহমদ ও এলাইছ মিয়ার মধ্যে জমি-জামা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে কথাকাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ৩জন আহত হন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া গেছে।
দুই পক্ষের সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে একটি পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।





























