০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়
- Update Time : ০১:৩৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ আগস্ট ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। ৩০ আগষ্ট শুক্রবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে ও জগন্নাথপুর থানার এসআই আতিকুল আলম খন্দকারের সহযোগিতায় উপজেলার রাণীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত ভেজাল বিরোধী অভিযান চালায়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ বীজ থাকায় ও আরো বিভিন্ন অভিযোগে বাজারের আবু বক্কর বীজ ঘর নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আতাউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।





























