০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে রিকশা চালক হত্যা মামলার প্রধান আসামী রিমান্ডে

  • Update Time : ১১:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ আগস্ট ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রিকশা চালক জামির হোসেনকে ৩ দিন আটকে রেখে লোহার শিকল দিয়ে বেধে পিটিয়ে হত্যার ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে।
১৭ আগষ্ট রাতে নিহত রিকশা চালকের স্ত্রী জামিনা বেগম বাদী হয়ে নির্যাতনকারী সেকেল মিয়া ও আজিদ মিয়া সহ ২ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৭, তারিখ-১৭/০৮/২০১৯ ইং। ধারা-৩৪৩, ৩০২ ও ৩৪। এ মামলার প্রধান আসামী সেকেল মিয়াকে ২৭ আগষ্ট রাতে ১ দিনের রিমান্ডে জগন্নাথপুর থানায় আনা হয়। রিমান্ড শেষে ২৮ আগষ্ট বুধবার তাকে আবারো সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, রিমান্ডে আসামী সেকেল মিয়া অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে মামলা তদন্তের স্বার্থে তা জানানো সম্ভব হচ্ছে না।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে রিকশা চালক হত্যা মামলার প্রধান আসামী রিমান্ডে

Update Time : ১১:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ আগস্ট ২০১৯