০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে শাহ জামাল মৎস্য খামারের উন্নয়ন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

  • Update Time : ০৪:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেছেন, শুধু সরকারি চাকরি আর সরকারের দান-অনুদানের দিকে না চেয়ে নিজেদের আয়-উন্নতির জন্য সকলকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে মৎস্য চাষ একটি বিপুল সম্ভাবনাময় খাত। তাই মৎস্য চাষের মাধ্যমে নিজের উন্নতির সুযোগ নিতে হবে। এতে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি দেশের অর্থনীতিও এগিয়ে যাবে। তিনি সোমবার উপজেলার জামালপুর গ্রামে স্থানীয় ১০জন উদ্যোমী যুবকের উদ্যোগে, গ্রামবাসীর সহযোগিতায় প্রায় ৩শ একর জমিতে সৃষ্ট শাহজামাল মৎস্য খামার পরিদর্শন ও খামারের উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথাগুলো বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান। বালাগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মিল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ময়নুল ইসলাম, আজিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ সরকার, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সমছু মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, জামালপুর গ্রামের প্রবীণ সমাজকর্মী আনহার মিয়া, আব্দুল মালিক, দৌলত মিয়া এবিন, শিরমান উদ্দিন, বুরহান উদ্দিন, খসরু মিয়া, সৈয়দ মোশতাক আহমদ, দিলু মিয়া, খালেদ আহমদ প্রমুখ।

মতবিনিময় সভায় শাহজামাল মৎস্য খামারের উদ্যোক্তা গিয়াস উদ্দিন ছুটন, সামসুল হক লেচু, আব্দুল বাছির, তুরন মিয়া, জফুর আলী, তারেক আহমদ, মিনহাজ উদ্দিন, তাওহিদ উদ্দিন, তামজিদ উদ্দিন ও সাজিদ আলী জানান, সর্বস্তরের গ্রামবাসীর সহযোগিতায় এ খামার গড়ে তুলা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের কারিগরি সহায়তায় এ খামার থেকে শুকনো মৌসুমে শেষ সময় পর্যন্ত অন্তত ২৫/৩০ লাখ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বালাগঞ্জে শাহ জামাল মৎস্য খামারের উন্নয়ন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

Update Time : ০৪:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯