০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর থেকে নিখোঁজের ১১ দিন পর রশিদপুরে লাশ উদ্ধার

  • Update Time : ১২:২০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদের আগের দিন সকাল ৬টা থেকে টমটম গাড়ীসহ নিখোঁজ হওয়া চালক সাইদুল ইসলাম (১৭) এর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপলার মীরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) গভীর রাত ২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার রশীদপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের সময় জগন্নাথপুর থানার পুলিশ ও দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে ছিলেন।

এর পূর্বে নিখোঁজ সাইদুল ইসলামের ভাই রিয়াজুল হক জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরী করেন। রিয়াজুল হক জানান তার ভাই সাইদুল ইসলাম রবিবার সকালবেলা টমটম গাড়ি নিয়ে পাশবর্তী বিশ্বনাথ উপজেলার বাগিচা বাজারের উদ্দেশ্য বের হয়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক চন্দ্র দেব জানান, টমটম চালক সাইদুল ইসলাম নিখোঁজ হওয়ার জিডির সূত্র ধরে ১১ অাগস্ট থেকে জগন্নাথপুর ও বিশ্বনাথ থানা সহ বিভিন্ন এলাকায় তদন্ত শুরু হয়।

প্রযুক্তি ব্যবহার করে, ১৮ অাগস্ট বিবাড়িয়া জেলার নাছিরনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ অাগস্ট কাজল দেব নাত নামের একজনকে গ্রেফতার করে, তার তথ্যের ভিক্তিতে মাদবপুর থানার বাঘাছুড়া গ্রাম থেকে টমটম উদ্ধার করে পরবর্তীতে দক্ষিণ সুরমার রশিদপুরের কুতুবপুর এলাকা থেকে মৃত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর থেকে নিখোঁজের ১১ দিন পর রশিদপুরে লাশ উদ্ধার

Update Time : ১২:২০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯