জগন্নাথপুরে আছমা ফাউন্ডেশনের উদ্যােগে নারী-পুরুষ ও শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন
- Update Time : ০১:৩৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ আগস্ট ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশুদের মাঝে শাড়ি, পাঞ্জাবি, ত্রি-পিছ ও টি-শার্ট বিতরণ করলো আছমা ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম প্রাঙ্গনে তরুন সংগঠক, ছাত্রনেতা রনি রাজের পরিচালনায় অনুষ্ঠানের উদ্ভোদন করেন প্রধান অতিথি জগন্নাথপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা, আব্দুল মুকিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর শিল্পকলা একাডেমির শিক্ষক বাবু পরিতোষ চক্রবর্তী শিবু, উদীচীর সহ- সভাপতি, আকমল হোসেন, ব্রিটিশ ইংলিশ ইন্সটিটিউটের পরিচালক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগ নেতা, তৈয়বুর রহমান সিতু,
উদীচী শিল্পী গোষ্ঠীর সম্পাদক বাবু মিন্টু মজুমদার, ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক সুজেল মিয়া, শাহ আব্দুল করিম ব্যান্ডের পরিচালক তপন সেন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আলোর প্রত্যাশা সামাজিক সংগঠনের জিয়াউল হক জিয়া, থিয়েটার জগন্নাথপুর এর শাহ সুবেল মিয়া, মুজিবুর রহমান খোকন, এস.এ.নাঈম, প্রিয়া চৌধুরী, হৃদয় রহমান, তানভীর আহমদ, রুহুল আমিন, তৃনা দাস, প্রভাতি গোস্মামী পপি, তৃষা দাস, ক্লিন জগন্নাথপুর এর উদ্যোক্তা মাহি রাজ, বিশাল কৃষ্ণ দাস, মুরছালিন আহমদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





























