জগন্নাথপুরে তালামীযের সংবর্ধনায় শিক্ষাজীবন নৈতিকতা ও মূল্যবোধ অনুশীলনের উত্তম সময়- অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ
- Update Time : ১০:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ আগস্ট ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেছেন- মেধাবীরা জাতির সূর্যসন্তান ও আগামী দিনের ধারক-বাহক। সুতরাং মেধাবীদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মূল্যবোধ শিক্ষাও গ্রহণ করতে হবে। ধর্মীয় শিক্ষা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে। এ ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা ক্যাম্পাসে ইসলামী সংগঠনের নামে ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি শনিবার (৩ আগস্ট) সকাল ১১ঘটিকায় সুনামগঞ্জের জগন্নাথপুরে হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলার আয়োজিত আলিম/এইচ.এস.সি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাছুমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা দুলাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা শাখার তথ্য ও প্রযুক্তি সম্পাদক শমসু মিয়া সুজল, সিলেট মহানগর তালামীযের সাবেক সভাপতি মাওলানা এনাম উদ্দীন আহমদ, সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক আব্দুল গনী সোহাগ, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরান, চন্দন মিয়া সৈয়দুন্নেছা কলেজের প্রভাষক মেহেদী হাসা, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক নাছির উদ্দীন, সহ প্রশিক্ষণ সম্পাদক সালেহ আহমদ ছালিক।
উপজেলা সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হলিয়াপাড়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম, ইংরেজি প্রভাষক আলী আসকর, চন্দন মিয়া সৈয়দুন্নেছা কলেজের প্রভাষক শামসুজ্জামান সুজন, বদরুদ্দোজা রায়হান, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শওকত আলী আজাদ, বাহুবল উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ইজাজুল হক, হাবিবুর রহমান সেকুল, জগন্নাথপুর পশ্চিম উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মুন্না, পৌর সহ সভাপতি বুরহান উদ্দীন, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, প্রচার সম্পাদক শাহীন আলম, জগন্নাথপুর পূর্ব উপজেলা সহ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, অর্থ সম্পাদক শাহেদ আবেদীন, সহ অফিস সম্পাদক ইয়াকুব আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল সাহাদ, সহ প্রশিক্ষণ সম্পাদক জামান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমান, মীরপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, বাউরকাপন আঞ্চলিক শাখা সভাপতি সাইফ আহমদ, সাইফুর রহমান, আব্দুল মতিন প্রমুখ। বিজ্ঞপ্তি





























