জগন্নাথপুরে ডেঙ্গু রোধে পরিছন্নতা অভিযান
- Update Time : ০২:৫১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ডেঙ্গু বিস্তার রোধে পরিস্কার-পরিছন্নতার বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে পরিস্কার করা হয়, জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়কের ময়লা-আবর্জনা। এতে নিজ হাতে ঝাড়– নিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ীক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। ৩১ জুলাই বুধবার স্থানীয় পৌর পয়েন্টে অভিযানের শুরুতে শুভ যাত্রা নামে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, ছাত্রলীগ নেতা আবদুল মুকিত প্রমূখ। এ সময় ব্যবসায়ী প্রজেশ গোপ, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক দিপক কুমার দেব, সিনিয়র সহ-সভাপতি জুয়েল দাস, ব্যবসায়ী বিজয় কৃষ্ণ দাস, ছাত্রনেতা রনিরাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার শতশত জনতা উপস্থিত ছিলেন।





























