জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৫
- Update Time : ০৯:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ মাদক দ্রব্য উদ্ধার অভিযানে জগন্নাথপুর বাসুদেব বাড়ীর মৃত রবি দাসের ছেলে রিপন দাস (২৫), উপজেলার কুবাজপুর গ্রামের মৃত সমুজ মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া (৪০), উপজেলার হলদিপুর গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (সাইদী) (২৫), উপজেলার চিলাউড়া গ্রামের অলিবুর রহমানের ছেলে মুক্তার হোসেন (৩৫)কে গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।
এদিকে জগন্নাথপুর থানার এসআই আফছার আহমদের নেতৃত্বে একদল পুলিশের অভিযানে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে পলাতক অাসামি সেনু মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত অাসামিদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ অাদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।





























