জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারী সহ আহত ১৫
- Update Time : ০৪:০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক সংঘর্ষের ঘটনায় নারী সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এসব ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, ১ জুলাই সোমবার বিভিন্ন বিষয় নিয়ে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা, পাটলি ইউনিয়নের সাচায়ানী ও পৌর এলাকার যাত্রাপাশা গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে নারিকেলতলা গ্রামে সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ১০ জন, সাচায়ানী গ্রামে ৪ জন ও যাত্রাপাশা গ্রামে ১ জন সহ মোট ১৫ জন আহত হন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নারিকেলতলা গ্রামে সংঘর্ষে আহতরা হলেন, ছবির মিয়া, সাবির মিয়া, সিরাজ মিয়া, লিটন মিয়া, লেবু মিয়া, গোলাপ মিয়া, ছানু মিয়া, আক্কাছ মিয়া, মালকাছ মিয়া ও রাজন মিয়া। সাচায়ানী গ্রামের আহতরা হলেন, আবদুল খালিক, মমিনা খাতুন, নুরুল ইসলাম ও জেবুল হোসাইন এবং যাত্রাপাশা গ্রামের আহত হলেন বিষু কান্ত গোপ। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।





























