১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ইজমা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- Update Time : ০৪:০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইজমা ওয়েলফার সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম। ২৭ জুন সন্ধ্যায় ইজমা অয়েলফার সোসাইটির অস্থায়ী কার্যালয় উপজেলার ইছগাওঁ পূর্বপাড়া গ্রামে সংগঠনের সভাপতি আবু সাহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক ফাহিম আহমদ, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মবশ্বির আলী, কাইয়ুম মিয়া, সাজ্জাদ মিয়া, জিতু মিয়া, এমদাদ আহমদ প্রমূখ। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মোজাক্কির খান।





























