১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুই মামলার ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০২:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে জগন্নাথপুর থানার এসআই মনিরুজ্জামান ও এএসআই মোঃ শাহীন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বড় কাতিয়া গ্রামের শাহাদত উল্লাহর ছেলে সিআর-২৯৩/১৫ (মৌলভীবাজার সদর) এর ৬ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ও সিআর ৩৮৯/১৫ (মৌলভীবাজার সদর) ১ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ শানুর মিয়া (৪৫)কে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অাসামীকে শনিবার (২৯ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























