০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংককে যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • Update Time : ০৩:৪২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: এসকাপ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব  এম এ মান্নান। আজ রোববার (২৬ মে) সকাল ১১টা ২০ মিনিটে ঢাকা ত্যাগ করবেন তিনি। শনিবার (২৫ মে) পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শাহেদুর রহমান জানান, ব্যাংককে অনুষ্ঠিতব্য ৭৫তম জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) বার্ষিক অধিবেশনে পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল যোগ দেবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদও তাতে অংশ নেবেন। আগামী ৩১ মে মন্ত্রী এম এ মান্নান দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ব্যাংককে যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

Update Time : ০৩:৪২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯