০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
- Update Time : ০৯:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় নারী সহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামে। জানাগেছে, ৭ মে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে অন্যের তুচ্ছ কথা নিয়ে শেরপুর গ্রামের বাসিন্দা জগন্নাথপুর সংবাদপত্র সমিতির সভাপতি নিকেশ বৈদ্যের ভাই দিরেন বৈদ্য ও তাদের চাচাতো ভাই রঞ্জিত বৈদ্যের লোকজনের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার এসআই আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে দ্রুত পুলিশ দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। তা না হলে বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতো বলে স্থানীয়রা জানান। এর মধ্যে প্রতিপক্ষের হামলায় দিরেন বৈদ্য, নিরেন বৈদ্য ও ললিতা রাণী বৈদ্য সহ কমপক্ষে ৩ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।





























