০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৬.২০%

  • Update Time : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: প্রতিবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা ভালো ফল করলেও এবার দেখা গেলো তার উল্টো চিত্র। এবারের দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে পাস করেছে ৭৬ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী। গত ছয় বছরের মধ্যে যা সর্বনিম্ন।
শুধু পাসের হার নয়, জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমে অর্ধেকের নিচে নেমে এসেছে। এবার দুই হাজার ৬১০ শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে। গতবছর যা ছিল পাঁচ হাজার ৮৯৫ জন। এই সংখ্যাও মাদ্রাসা বোর্ডের ফলাফলে গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।
বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই অনুলিপি তুলে দেন। সেখানে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষামন্ত্রী বলেন, এবার মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে দুই লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। এদের মধ্যে পাস করেছে এক লাখ ৯৩ হাজার ৯১ জন। গতবারের চেয়ে ২৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী পাস কম করেছে। পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ, গতবার যা ছিল ৮৮.২২ শতাংশ। পাসের হার কমেছে ১২.০২ শতাংশ। পাসের হার কমানোর পাশাপাশি মাদ্রাসা বোর্ডে জিপিএ-ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।
গত ছয় বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে বেশি কমেছে। অন্যান্য বছরগুলোর তুলনায় গত বছরেও পাসের হার কমেছিল। এবার এই বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৮ দশমিক ২২ শতাংশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৬.২০%

Update Time : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭