শাপলার রক্তের দাগ মুছে ফেলবার নয়- মাওলানা আবদুল কাদির সালেহ
- Update Time : ০২:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
হেফাজতে ইসলাম ইউ কে’র উদ্যোগে ঐতিহাসিক শাপলা ট্র্যাজেডি স্মরনে শাপলা গণ হত্যার বিচার এবং হেফাজতে ইসলামের ১৩ দফা বস্তবায়নের দাবীতে ৬ মে পূর্ব লন্ডনের আলহুদা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলাম ইউ কে র সভাপতি মাওলানা আবদুল কাদির সালেহ বলেন, শাপলার রক্তের দাগ মুছে ফেলবার নয় । সরকার যতোই শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্ঠা করুন না কেন বাতি নভিয়ে, মিডিয়া সংযোগ বিচ্ছিন্ন করে রাসুল প্রেমি আলেমদের হত্যার দায় এড়াতে পারবে না। এই গনহত্যার জন্য সরকারকে একদিন অবশ্যই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউ কে’র সহ সভাপতি মাওলানা সাদিকুর রহমান, মুফতি আবদুর রাজ্জাক,
আবদুল খালেক, মোহাম্মাদ গউস উদ্দীন ও মোহাম্মাদ সোলিম উদ্দীন প্রমুখ। সভায় হেফাজতের ১৩ দফা বস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত চালিয়ে যাওয়ার আহবান জানো হয়। পরিশেষে শহীদান এবং তাঁদের পরিবারের জন্য দেয়া করা হয়। বিজ্ঞপ্তি





























