জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৭
- Update Time : ০১:১৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার নবাগত ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পুলিশের পৃথক বিশেষ অভিযানে আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই আতিকুল আলম খন্দকার, এসআই গোলাম ফত্তাহ মুর্শেদ চৌধুরী, এসআই মনিরুজ্জামান, এসআই অনিক চন্দ্র দেব, এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এএসআই মোঃ মুক্তার হোসেন, এএসআই শহিদুল ইসলাম, এএসআই শাহিন চৌধুরীর সহযোগীতায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার মাঘান গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামে বসবাসকারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আক্কাছ আলী, জগন্নাথপুর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সুলেমান এর ছেলে শেখ নুরুল হক, দিরাই থানার চাঁনপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে জুয়েল মিয়া, জগন্নাথপুর উপজেলার করিমপুর গ্রামের মৃত আঃ মজিদের ছেলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আঃ হান্নান, আঃ রহমান, হাসান মিয়া, ছাতক থানার গোয়াছপুর গ্রামের মৃত সুরত এর ছেলে পুলিশ আইনের ৩৪ ধারার আসামী শাহীন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ অাদালতে প্রেরণ করা হয়েছে।





























