১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের পক্ষথেকে ওসি হারুনুর রশীদ চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা
- Update Time : ০৭:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের পক্ষথেকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জগন্নাথপুর থানা থেকে বদলি হয়ে ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি জনিত বিদায় উপলক্ষে জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে মঙ্গলবার (৩০ এপ্রিল) থানা ভবনে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী অনুষ্ঠানে সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক শাহ রুহেল, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল মিয়া, সাধারন সম্পাদক তাহা অাহমদ, সিনিয়র সহ-সভাপতি হাসান অাদিল, সহ-সভাপতি জুনেদ অাহমদ, সহ-সভাপতি নিজাম রনি, ছাত্রলীগ নেতা কামরান অাহমদ প্রমূখ।





























