জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
- Update Time : ১১:৪০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নেতা, কেন্দ্রীয় আ.লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবদুস সামাদ আজাদের ১৪ তম মৃত্যু বার্ষিকী পালন করেছে উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠন ।
২৭ এপ্রিল জাতীয় নেতা সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী উদযান উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত অালোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ। অালোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিকদার মেডিকেলের পরিচালক ডাঃ মুজিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আবদুল মালিক, আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, জগন্নাথপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, পাটলি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ প্রমূখ।





























