জগন্নাথপুরে সৌভাগ্যের রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র শবে বরাত পালিত
- Update Time : ০৩:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রোববার দিবাগত রাতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে পালিত হয়েছে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত।
পবিত্র শবে বরাতে সন্ধ্যা নামতেই মুসল্লিরা ছুটে চলেন মহান রবের নৈকট্য লাভের আশায় মসজিদে মসজিদে। শবে বরাতে এশার নামাজের পর হযরত শাহ সৈয়দ শামছুদ্দিন (রহ.) সহ উপজেলার ৮ ওলী-অাউলিয়ার মাজার জিয়ারত, পিতা-মাতা ও আত্মীয়স্বজনের কবর করেন মুসল্লিরা । এশার নামাজে উপজেলার মধ্যে বড় জামাত হয়েছে সৈয়দপুর দরগাহে হযরত শাহ সৈয়দ শামছুদ্দিন রহ. জামে মসজিদে। নামাজের পর ফজিলতপূর্ণ পবিত্র শবে বরাতের গুরুত্ব নিয়ে বয়ান করেন, শায়খুল হাদিস ইমাম সৈয়দ অাব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী।
ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেছেন। বিশেষ করে, কৃষকরা হাওরের কৃষি কাজ বিকেলে বন্ধ করে সন্ধ্যার অাগেই চলেযান মসজিদে। মহিমান্বিত এ রজনীতে দেশ- বিদেশের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদে মসজিদে শেষ রাত বিশেষ মোনাজাত করেন, দয়াময় মহান অাল্লাহপাকের পবিত্র দরবারে।





























