জগন্নাথপুরে ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন
- Update Time : ০১:৪০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ২০ এপ্রিল শনিবার জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামের মাঠে ফাইনাল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তাজপুর নুনু ফুটবল একাডেমিকে ০/১ গোলে হারিয়ে ইকড়ছই ফুটবল একাডেমি বিজয়ী হয়। এ সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আমদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সাবেক ফুটবলার সাবুল মিয়া, খলিলুর রহমান, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, রাসেল আহমদ, সুহেল আহমদ, ফুটবলার আজমল হোসেন, হাসনাত, জাবের, আইয়ূব খান প্রমূখ।





























