জগন্নাথপুর থানার ওসি হারুনূর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার ৭ম বারের মত অাবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ
- Update Time : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সুযোগ্য ও চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার ৭ম বারের মত অাবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করেছেন।
সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত মাসিক অপরাধসভা ও কল্যান সভায় সব্বোর্চ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাকদ দ্রব্য উদ্ধার সহ আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য এবং সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনার স্বীকৃতিস্বরূপ ৭ম বারের মত সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়েছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। সুনামগঞ্জ জেলার ৭ম বারেরমত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার বরকতুল্লাহ খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ মিজানুর রহমান-পিপিএম সহ উধ্বর্তন কর্তৃপক্ষ।
সুনামগঞ্জ জেলার ৭ম বারেরমত শ্রেষ্ঠ অফিসার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জগন্নাথপুর থানার সকল অফিসার ফোর্সদের প্রতি আন্তরিক ভাবে কাজ করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জগন্নাথপুর থানার সর্বস্তরের জনগনদের আইন শৃংখলা রক্ষায় সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
এদিকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার ৭ম বারেরমত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ায় জগন্নাথপুর পত্রিকা.কম’র সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।





























