০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর পৌর এলাকায় পুলিশের অভিযানে মদসহ গ্রেফতার ২
- Update Time : ০৬:০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী সহ একদল পুলিশ ১৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর জয়নব মার্কেটের সামন থেকে উপজেলার হবিবনগর গ্রামের মৃত অাছাব অালীর ছেলে, আছকা মিয়া ৫০), হবিবনগরে বসবাসকারী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পুরান ঘাট গ্রামের মৃত রতন মিয়া (অাবু লেইছ উদ্দিনের) ছেলে রফিকুল ইসলাম (১৯)কে দেশীয় তৈরি ১৫ লিটার চোলাই মদ ও একটি সিএনজি গাড়ী সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অাসামিদেরকে নিয়মিত মাললায় সুনামগঞ্জ বিজ্ঞ অাদালতে প্রেরণ করা হয়েছে।





























