০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে শিশু হত্যা মামলার পলাতক অাসামি গ্রেফতার ২
- Update Time : ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশে জগন্নাথপুর থানার এসআই, আতিকুল আলম খন্দকার, এসআই রাজিব রহমান, এএসআই মোশাহিদ মিয়ার নেতৃত্বে এক দল পুলিশের বিশেষ অভিযানে ১৫ এপ্রিল জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত তমাই উল্লাহর বাড়ি থেকে দিরাই উপজেলার জগদল গ্রামের অাকলু মিয়ার ছেলে সিআর ১৫৫/১৪ (জগঃ) এর শিশু হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত দীর্ঘ ৫ বছরের পলাতক আসামী একরাম হোসেন (২৫), জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামের মৃত তমাই উল্লাহর মেয়ে পারভীন বেগম (৫০)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অাসামিদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























