১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সড়ক দেবে যাওয়ায় জন ভোগান্তি
- Update Time : ০৯:৪৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দেবে যাওয়ায় জন ভোগান্তি বেড়েছে। তবে ২/১ দিনের মধ্যে দেবে যাওয়া সড়ক মেরামত করা হবে বলে কর্তৃপক্ষের দাবি।
জানাগেছে, ৭ এপ্রিল রোববার জগন্নাথপুর-সিলেট সড়কের স্থানীয় হাসপাতাল পয়েন্ট থেকে পশ্চিম দিকের অংশ দেবে যায়। সড়কের ভাঙ্গাচোরা গর্তে বৃষ্টির পানি জমে থাকায় ভারী যানবাহনের চাপে বেশ কয়েক ফুট এরিয়া নিয়ে সড়কটি দেবে গেছে। এতে কাট ভর্তি ট্রাক সহ বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে যাওয়ায় জন ভোগান্তি বেড়েছে। বর্তমানে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, আগামী ২/১ দিনের মধ্যে সড়কের দেবে যাওয়া অংশে মেরামত কাজ করা হবে।





























