জগন্নাথপুরে বিএনপি নেতা মনজু কবিরীর জানাযায় হাজারো মানুষের ঢল : শ্রদ্ধা, ভালবাসা ও চোখের অশ্রুতে শেষ বিদায়
- Update Time : ১০:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী সালিশি ব্যাক্তিত্ব সাবেক কৃতি ফুটবলার মনজু অাহমদ কবিরী বৃহস্পতিবার রাত ৪টায় সিলেটস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) মৃত্যুকালে স্ত্রী,৪ ছেলে ১ মেয়ে, ও অসংখ্য ভক্ত গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার অাশারকান্দি ইউনিয়নের চরা মাদ্রাসার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সর্ব শ্রেণীর মানুষের প্রিয় এ নেতাকে শেষবারেরমতো একনজর দেখতে হাজারো মানুষের ঢল নামে জানাজার মাঠে : শ্রদ্ধা, ভালবাসা ও চোখের অশ্রুতে শেষ বিদায়ে সম্পন্ন হয় জানাজা। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ভাতিজা হাফিজ জুয়েল কবিরী।
ছাত্রদল নেতা বাবুল খান মুন্নার পরিচালনায় জানাজার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অাতাউর রহমান, কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র উপজেলা বিএনপির সাবেক সভাপতি অাক্তারুজ্জান অাক্তার, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি অাবু হোরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির অাহমদ ছাবির মিয়া, অাশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবু ইমানী, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাসের সাবেক সভাপতি অাব্দুল অাহাদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক সভাপতি অাবুল হোসেন, বিএনপি নেতা এডভোকেট জিয়াউর রহীম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক মির্জা অাবুল কাশেম স্বপন, অাশারকান্দি ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি অাজাদ অালী কবিরী, চরা মাদ্রাসার সুপার সালেহ অাহমদ, নয়াবন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অাব্দুস সামাদ রানা মিয়া, সাংবাদিক অামিরুল ইসলাম চৌধুরী এহিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি কবির অাহমদ হিরা, সুনামগঞ্জ জেলা যু্বদলের যুগ্ন- সাধারণ সম্পাদক হাজি সোহেল অাহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অাবুল হোসেন লালন, জগন্নাথপুর পত্রিকা.কম’র সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, অাশারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক কবিরী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার অালী, যুবলীগ নেতা অালা উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহ- সভাপতি লিকসন খান, সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা অাব্দুল হক কামালী, বিএনপি নেতা অাব্দুল মালেক খান, সুনামগঞ্জ জেলা যুদলদ নেতা, ইউসুফ মিয়া, সাত্তার কবিরী, যুবদল নেতা অায়নাল মিয়া, শিক্ষক অাব্দুল হক, ছাত্রদল নেতা সদরুল ইসলাম, মনজু অাহমদ কবিরীর ছেলে মুহিত কবিরী প্রমুখ।রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ি সহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষের উপস্থিতিতে প্রিয়নেতাকে শ্রদ্ধা, ভালবাসা ও চোখের অশ্রুতে শেষ বিদায় জানান জানাযায়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।





























