জগন্নাথপুরে আদর্শ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সাজুকে সংবর্ধনা প্রদান
- Update Time : ১০:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগরে আদর্শ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার ট্রেজারার তরুণ সমাজসেবক ফুজায়েল আহমদ সাজুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৩১ মার্চ) বিকেলে সংস্থার কার্যালয়ে প্রবীণ মুরব্বি হাজি আলা মিয়ার সভাপতিত্বে ও সংস্থার কার্যকরী পরিষদের সদস্য জাকারিয়া আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। বক্তব্য রাখেন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম আবু তাহিদ, সংস্থার কার্যকরী পরিষদের সদস্য পৌর যুবলীগ নেতা আবুল ফজল, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মমিন নাসির, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংস্থার কার্যকরী পরিষদের সদস্য মাওলানা আব্দুস সোবহান। এছাড়াও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকিক মিয়া, গ্রামের মুরব্বি হাজি আব্দুস শহিদ, মন্তেসর আলী, সাজা মিয়া, আব্দুল কদ্দুস, মাওলানা মল্লিক আব্দুল মালিক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুফি মিয়া, যুবলীগ নেতা সুমন মিয়া, স্বপন আহমদ, সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য আব্দুল হামিদ, মল্লিক সালেহ আহমদ, রশাইদ মিয়া, সেলিম মিয়া, ছাবির মিয়া, মল্লিক ইমরান, সুহেল মিয়া, মল্লিক জুনেদ আহমদ, ছাদিক মিয়া, হারিক মিয়া, এহিয়া আহমদ, আব্দুর রকিব, সফিক মিয়া, নানু মিয়া, ইছরাত আলী, আব্দুল মুজিব, মুহিবুর রহমান, খালিক মিয়া, সুমেল মিয়া, জাহাঙ্গীর মিয়া, সাধারণ পরিষদের সদস্য ছগির মিয়া, আলী আকবর, আকবর উদ্দিন, রুহেল মিয়া, আব্দুল বাছিত, সাইদুল ইসলাম, আলমগীর মিয়া, আবুল হেলাল, আব্দুল মুত্তালিব, আব্দুর রব, আমির আলী, জামিল আহমদ, আব্দুল ওয়াহাব, শাহীন, ছাত্রনেতা কামরান আহমদ, নিজাম রনি, শাকিল আহমদ, তাজুল ইসলাম, মাওলানা আবু তাহের, ইকবাল, আনোয়ার, মুরাদ, আংগুর আলী, হাসান, কাদিমুল, জাহান, সাহান, জায়েদ, রোমান, মইনুল প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের আগে ফিতা কেটে সংস্থাটির কার্যালয় উদ্বোধন করা হয়।





























